ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের এই জরুরি কাজের কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এছাড়াও, এই স্থানগুলোর আশেপাশের কিছু এলাকায়ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

নারায়ণগঞ্জে ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ০৯:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬