ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকট সমাধান ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির অঙ্গীকার জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধান এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর বনানীতে আয়োজিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটি তাদের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে।

দলটি জানায়, তারা শুধু রোহিঙ্গা সংকট সমাধানেই গুরুত্ব দেবে না, বরং বিশ্বজুড়ে বাংলাদেশ ও বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেবে। জামায়াতের ইশতেহারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে দলটি।

মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে বলেও জানানো হয়। এছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সক্রিয় সম্পৃক্ততা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়গুলো মোকাবিলায় জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি সার্ক ও আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোতেও বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা হবে। এছাড়া বৈধ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ সমর্থন ও সহযোগিতা প্রদান করবে বলেও দলটি তাদের নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকট সমাধান ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির অঙ্গীকার জামায়াতের

আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬