ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের, ভোটকেন্দ্র পাহারার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুরকে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। বুধবার ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ শেষে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

সরকার গঠন করতে পারলে ফরিদপুরের কৃষি উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন তারেক রহমান। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডে’র আওতায় আনা হবে। এছাড়া, কৃষি ও পরিবেশ সুরক্ষায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি কেবল নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। তিনি গত ১৫ বছরের ‘ভোটাধিকার হরণকারী দুঃশাসনের’ অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথে এবং ভোটকেন্দ্রে নেমে আসার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এ প্রসঙ্গে তিনি ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চলমান অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকতে বলেন।

মেগা প্রকল্পের নামে ‘মেগা দুর্নীতির’ সমালোচনা করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েক বছরে আমরা এই ভয়াবহ চিত্র দেখেছি। এ অবস্থার আমূল পরিবর্তন অত্যাবশ্যক। তিনি জোর দিয়ে বলেন, ‘এ দেশ কোনো দলের নয়, কারো ব্যক্তিগত নয়—এ দেশ জনগণের।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের, ভোটকেন্দ্র পাহারার আহ্বান

আপডেট সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬