আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, তবে এখনো ভাষণ সম্প্রচারের জন্য কোনো স্লট বরাদ্দ দেওয়া হয়নি। মাহাবুব আলম দ্রুতই নির্বাচন কমিশন থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলো।
রিপোর্টারের নাম 






















