ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াতের নির্বাচনি ইশতেহার আজ: আমির শফিকুর রহমানের দাবি, ‘যা আগে হয়নি’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করবেন। তিনি দাবি করেছেন, তাদের ইশতেহারে এমন কিছু থাকবে যা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি।

বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “অনেক দিন ধরেই এই দেশের রাজনীতিতে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি আর বড় বড় দাবি। আজ সন্ধ্যায় ৬টায় ভিন্ন কিছু উপস্থাপন করব।”

জামায়াত আমির আরও বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো, আমি আমার পূর্ণাঙ্গ ইশতেহার এবং সম্পূর্ণ জাতীয় পরিকল্পনা সরাসরি আপনাদের সামনে, বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব।” দলীয় সূত্র জানিয়েছে, এই ইশতেহারের মাধ্যমে জামায়াত আগামী দিনের জন্য তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরবে। এই ঘোষণা দেশের রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

জামায়াতের নির্বাচনি ইশতেহার আজ: আমির শফিকুর রহমানের দাবি, ‘যা আগে হয়নি’

আপডেট সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬