ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নৌবাহিনীর সজাগ থাকার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জানমাল রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

সোমবার সকালে নোয়াখালীর হাতিয়ার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের সময় নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এবং হাতিয়ায় নিয়োজিত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর পূর্বে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঠে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নৌবাহিনীর সজাগ থাকার নির্দেশ

আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬