ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জনস্রোতে ভাসছে যশোর: তারেক রহমানকে বরণে প্রস্তুত উপশহর মাঠ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যশোরের উপশহর কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভার মাঠ ছাড়িয়ে পাশের রাস্তাগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইতিমধ্যে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনার কর্মসূচিতে অবস্থানরত তারেক রহমান দুপুর ২টার পর যশোর পৌঁছাবেন। তাকে বরণ করে নিতে যশোর শহর ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকেই যশোর-মাগুরা, যশোর-ঝিনাইদহ এবং যশোর-নড়াইল সড়ক দিয়ে ট্রাক, বাস ও পিকআপে করে নেতাকর্মীদের জনসভাস্থলে আসতে দেখা যায়। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো শহর। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেককে দেখা গেছে ধানের শীষের আদলে তৈরি পোশাক ও মাথায় টুপি পরে আসতে। এছাড়া ছোট ছোট শিশুদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি হিসেবে সাজিয়ে সমাবেশে নিয়ে এসেছেন অনেক সমর্থক। মাঠজুড়ে ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’—এমন গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।

যশোরের আটটি উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল থেকে আসা সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে দীর্ঘ সময় পর এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সমাবেশে আসা কর্মীরা জানান, তারা তাদের প্রিয় নেতার মুখ থেকে আগামী দিনের রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী দিকনির্দেশনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। শহরের প্রবেশপথগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। জনসভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য উপশহর বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ লাল-সবুজ বাসে করে তিনি মূল জনসভাস্থলে পৌঁছাবেন।

সব মিলিয়ে যশোরের এই জনসভাকে কেন্দ্র করে পুরো বিভাগীয় শহরটিতে এখন সাজ সাজ রব। স্থানীয় নেতৃবৃন্দের দাবি, এটি হবে যশোরের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

জনস্রোতে ভাসছে যশোর: তারেক রহমানকে বরণে প্রস্তুত উপশহর মাঠ

আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬