ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করলো নির্বাচন কমিশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নির্বাচনি আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য হবিগঞ্জ- ৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।

এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

নোটিশে আরো বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করলো নির্বাচন কমিশন

আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬