ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তরুণ ভোটারদের বলব তোমাদের প্রথম ভোট হোক ইসলামের পক্ষে। আলেম ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন, তাহলে এই দেশে আবার আগাছা জন্মাবে। এই আগাছা যেন জন্মাতে না পারে, আপনাদের মুখ খুলে কথা বলতে হবে।

রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিল, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টো। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না চায়, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা, আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেক কে বিক্রি করে দেয় । যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।

কুমিল্লা–১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা),

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সভাপতি ডা. আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬