ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামিন নামঞ্জুর, চকরিয়ার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে তিনি একটি মামলায় কক্সবাজারের অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের সূত্রমতে, ফজলুল করিম সাঈদী একটি পুরনো জিআর মামলায় জামিনে ছিলেন। তবে, অসুস্থতাজনিত কারণে তিনি মামলার দুটি ধার্য্য তারিখে আদালতে অনুপস্থিত ছিলেন। এর ফলে আদালত তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করেন। এই প্রেক্ষাপটে তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের প্রার্থনা করেন।

ফজলুল করিম সাঈদীর আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, আদালত জামিন শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ফজলুল করিম সাঈদী ২০১৯ এবং ২০২৪ সালে পরপর দুইবার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে, ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ফেনীর মহিপাল এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

জামিন নামঞ্জুর, চকরিয়ার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী কারাগারে

আপডেট সময় : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬