ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গফরগাঁওকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার ধানের শীষ প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী জনসভায় প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার বিকেলে উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ঐতিহ্যগতভাবে পাঁচবাগ ইউনিয়ন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। তিনি নির্বাচিত হলে প্রশাসনকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, “গফরগাঁওকে স্বজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলব।” নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।”

পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন ওয়াকিল ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আল ফাতাহ খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে দুবাইয়ে, তদন্ত শুরু

গফরগাঁওকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার ধানের শীষ প্রার্থীর

আপডেট সময় : ০১:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬