ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজশাহীতে নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ঘাতক ছেলেকে আটক করে হেফাজতে নিয়েছে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ছেলে সুমনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার রাতে সে তার মায়ের কাছে নেশার করার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন ধারালো হাসুয়া দিয়ে তার মায়ের বুক ও পেটে উপর্যুপরি আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সোহাগী খাতুনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাকে হত্যার পর সুমন নিথর দেহটি রাস্তায় ফেলে রেখে দ্রুত নিজ বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্মগোপন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ওই ঘর থেকে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে মাদকাসক্ত এবং টাকার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে দুবাইয়ে, তদন্ত শুরু

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬