ময়মনসিংহের গফরগাঁওয়ে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী ঈসমাইল হোসেন সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর এলাকার ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) দশ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা ঈসমাইল হোসেন সোহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানা শাখার আমীর মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও থানার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরাজি, মাজহারুল ইসলাম- আহ্বায়ক: জাতীয় শ্রমিক শক্তি এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য, এনসিপি মানবাধিকার কর্মী একরাম উল্লাহ, জামায়াতে ইসলামী ঢাকার ওয়ারি থানার আমির মোতাসিম বিল্লাহ, ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের এমডি শামসুদ্দোহা মাসুম, আইজীবী আশরাফুজ্জামান, মাহবুবে রসুল, একুশে টেলিভিশনের বার্তা প্রযোজন কাইয়ুম কাজল।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জনগণকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।’
রিপোর্টারের নাম 






















