ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। রোববার আদালতের এই রায়ের মাধ্যমে এবারের সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মুন্সী। ফলে এই আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী থাকছেন না।
এদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে আসনটিতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
রিপোর্টারের নাম 






















