ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জুলাই বিপ্লবে সকল দলের অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ: শহীদ সাঈদের ভাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও মতের মানুষকে সমানভাবে সম্মান জানানো হচ্ছে এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে এককভাবে সমর্থন করা হচ্ছে না। শনিবার রাত ১১টার দিকে, শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন তাঁর ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছেন।

আবু হোসেন তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রামে যেভাবে সকল মতের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনিভাবে দেশ গড়ার কাজেও সকলে সম্মিলিতভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাঁর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

জুলাই বিপ্লবে সকল দলের অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ: শহীদ সাঈদের ভাই

আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬