সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা তাদের ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।
শুক্রবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান নিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, মূলত আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে চাকরি জাতীয়করণের কাজ উদ্দেশ্যমূলকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণেই শিক্ষকরা পুনরায় আন্দোলনে নামেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এদিকে, শিক্ষকরা আগামী ২ নভেম্বর (রবিবার) জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
রিপোর্টারের নাম 


















