ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তারেক রহমান: আগামী দিনের রাজনীতি হবে জনকল্যাণ ও দেশ গড়ার

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বহু ত্যাগ ও রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আগামী দিনের রাজনীতি হবে জনকল্যাণমুখী ও দেশ গড়ার। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেবল একটি ভোট নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করেছেন। গত ৫ আগস্টের মতো ১২ তারিখেও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, আগামী দিন হবে দেশ গড়ার দিন, মানুষের ভাগ্য গড়ার দিন। দেশের মালিকানা কোনো ব্যক্তি বা দলের নয়, এ দেশ কোটি কোটি জনগণের। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র করে যেন জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া না হয়। দেশের ভবিষ্যৎ পরিচালনা করার অভিজ্ঞতা ও সক্ষমতা বর্তমানে একমাত্র বিএনপিরই আছে বলে তিনি দাবি করেন। তারেক রহমান বলেন, ১২ তারিখে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। আল্লাহর রহমত থাকলে ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করা হবে।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রশংসা করে তিনি বলেন, এ জেলার তৈরি শাড়ি ও টুপি বিশ্বের বিভিন্ন দেশে যায়। পরিকল্পিত উদ্যোগ নিলে বিদেশের বাজারে আরও বড় পরিসরে প্রবেশ করা সম্ভব।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভাটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে তারেক রহমান জেলার আটটি আসনের দলীয় প্রার্থীদের জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকালে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন তারেক রহমান। জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

তারেক রহমান: আগামী দিনের রাজনীতি হবে জনকল্যাণ ও দেশ গড়ার

আপডেট সময় : ০৮:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬