ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গণতন্ত্র রক্ষায় গুপ্ত শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

দেশের অভ্যন্তরে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা ‘গুপ্ত’ শক্তি এবং বিগত সরকারের সঙ্গে তাদের গভীর আঁতাত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, গত সতেরো বছর ধরে এই শক্তিগুলোকে প্রকাশ্যে দেখা যায়নি; তারা মিলেমিশে কাজ করেছে। এখন দেশের গণতন্ত্র রক্ষায় জনগণকে আরও সচেতন হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, এবার দেশকে দেওয়ার পালা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তৃতায় ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি তুলে ধরেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব এবং পাবনা-৫ আসনের প্রার্থী শিমুল বিশ্বাসসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

গণতন্ত্র রক্ষায় গুপ্ত শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬