ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণ-অংশগ্রহণের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চরজানা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

নির্বাচনি জনসভায় তারেক রহমান জোর দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের মালিক এ দেশের জনগণ। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যেন দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, সে জন্য জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, কী হবে আর কী হবে না—এই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল এ দেশের জনগণেরই রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে তিনি উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

গণতন্ত্র প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণ-অংশগ্রহণের আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬