ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা: আপিল বিভাগের রায় রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা সংক্রান্ত লিভ টু আপিলের বিষয়ে আপিল বিভাগ আগামী রোববার (১ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করবে। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বাতিল করার পর এই আইনি জটিলতা তৈরি হয়।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপের অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে গেলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যার ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা: আপিল বিভাগের রায় রোববার

আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬