ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে দেশে প্রকৃত জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব এবং এর মাধ্যমে একটি পরিপূর্ণ সংস্কারের পথ উন্মুক্ত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আরও বলেন, প্রস্তাবিত জুলাই সনদে রাষ্ট্র কাঠামো সংশোধনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই এই সনদকে সমর্থন জানাতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, এর বিপরীতে ‘না’ ভোট দিলে এই সংস্কারগুলো বাস্তবায়নের কোনো সম্ভাবনা থাকবে না। তাই তিনি জনগণকে সুস্থ মস্তিষ্কে, গভীর চিন্তাভাবনার পর গণভোটে রায় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পরিবর্তনের প্রতীক হিসেবে আমরা এমন একটি বাংলাদেশের পক্ষে দাঁড়াবো, যা দীর্ঘমেয়াদে হবে সুখী, সমৃদ্ধ এবং সত্যিকার অর্থে স্বাধীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রহমান সরকার এবং বাকৃবি রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।

এ সময় দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি এবং ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে: বাকৃবি উপাচার্য

আপডেট সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬