ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গ্রাহক সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান বলেছেন, দেশের বৃহত্তম এই আর্থিক প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকাশক্তি, তাই তাদের যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের অভিযোগসমূহ গুরুত্ব সহকারে শ্রবণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের আশ্বস্ত করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে আয়োজিত এক কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার ৩টি জোন ও ৫টি কর্পোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ব্যাংকটিকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেন। তিনি বিশ্বাস করেন, এই মনোভাব কাজের মান ও গতিকে বহুগুণে বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। তিনি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরেন এবং এই খাতে বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং প্রক্রিয়াকে আরও সহজলভ্য করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনের প্রধানগণ এবং সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

গ্রাহক সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান

আপডেট সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬