ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কুবি ভর্তি পরীক্ষা: সেবামূলক নানা উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল ও ছাত্রশিবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। দূর-দূরান্ত থেকে আসা কয়েক হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উভয় সংগঠনের পক্ষ থেকে পৃথক তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াত, আবাসন এবং জরুরি প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠন দুটি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত এসব সেবা কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন।

ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্যাম্পাসের শহীদ ওসমান হাদী গার্ডিয়ান প্যাভিলিয়ন এবং শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখান থেকে পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহ, কলম ও শিক্ষা উপকরণ বিতরণ এবং দ্রুত কেন্দ্রে পৌঁছানোর জন্য ফ্রি বাইক সার্ভিস প্রদান করা হচ্ছে। এছাড়া শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য ‘আর রিহলাহ’ নামে বিশেষ বাস সার্ভিস চালু করেছে সংগঠনটি। দূর থেকে আসা শিক্ষার্থীদের থাকার সংকট নিরসনে বিভিন্ন মেসে আবাসন ও খাবারের সুব্যবস্থাও করা হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির জানান, ভর্তিচ্ছুরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সেটিই তাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের মানবিক ও দায়িত্বশীল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তাদের উদ্যোগে ক্যাম্পাসে আগত অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বসার সুব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ফ্রি বাইক সার্ভিস পরিচালনা করছে সংগঠনটি। এমনকি অভিভাবকদের সঙ্গে আসা শিশুদের জন্য চকোলেট বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগও দেখা গেছে তাদের ক্যাম্পে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন। জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়। আজ শনিবার সকালে মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভর্তিচ্ছুদের এই বিশাল কর্মযজ্ঞে ছাত্র সংগঠনগুলোর এমন ইতিবাচক ও সেবামূলক অবস্থান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

কুবি ভর্তি পরীক্ষা: সেবামূলক নানা উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল ও ছাত্রশিবির

আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬