ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

৪ ফেব্রুয়ারি বরিশালে তারেক রহমান: দুই দশক পর নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রায় দুই দশক পর আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন। এদিন তিনি নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান যশোর থেকে আকাশপথে বরিশাল পৌঁছাবেন এবং পরে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। জনসভা সফল করতে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কর্মসূচি নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়। অবশেষে নতুন করে ৪ ফেব্রুয়ারি সফরের তারিখ চূড়ান্ত করা হলো।

সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক পর এবার দলীয় চেয়ারম্যান হিসেবে তাঁর বরিশাল সফরকে ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনের আগে এই সফরকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ ফেব্রুয়ারি বরিশালে তারেক রহমান: দুই দশক পর নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন

আপডেট সময় : ০৬:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬