ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ব্যারিস্টার পুতুলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার রাতে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার পুতুল বলেন, “আমরা ধানের শীষে ভোট দেব একটি আদর্শের কারণে, যা দেশ গড়ার কাজে সহায়ক হবে। আমরা ভবিষ্যতে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যা তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, যা একটি মানবিক রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি।

তিনি স্মরণ করিয়ে দেন যে, যারা বিএনপিকে অন্তরে ধারণ করেন এবং শহীদ জিয়া ও খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, তারা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হন না। ব্যারিস্টার পুতুল এলাকার প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে হিসেবে বলেন, “তিনি (ফজলুর রহমান পটল) এই এলাকার মন্ত্রী ছিলেন, আজ তিনি বেঁচে নেই। আমি তার মেয়ে, আমি এই এলাকার মেয়ে, আমি আপনাদের মেয়ে।” আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে তিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ব্যারিস্টার পুতুলের

আপডেট সময় : ০৪:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬