ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাঘের পড়ন্ত বিকেলে ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে খুলনায় পিঠা উৎসব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাঘ মাসের এক পড়ন্ত বিকেলে খুলনার অর্ধশত ছিন্নমূল শিশুর জীবনে এক ভিন্ন আমেজ নিয়ে এসেছিল। শুক্রবার বিকেলে নগরীর লবনচরা আমতলা বালুর মাঠে তাদের জন্য এক আনন্দময় পিঠা উৎসবের আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনকে কেন্দ্র করে সংগঠনটির মহানগর শাখা এই বিশেষ আয়োজন করে।

নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজ সেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাঁধুনি ১৪২৭ নাদিয়া নাতাশা এবং নারী উদ্যোক্তা মনিরা রত্না। এই উৎসবটি শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনে এক নতুন আনন্দ এনে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

মাঘের পড়ন্ত বিকেলে ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে খুলনায় পিঠা উৎসব

আপডেট সময় : ০২:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬