ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও পাসপোর্ট জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অপুর বাড়ি থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি পাসপোর্ট উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল শুক্রবার দিবাগত রাতে শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে রবিউল ইসলাম অপুর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে রবিউল ইসলাম অপু বাড়িতে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে প্রশাসন তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পাইপগান এবং একটি পাসপোর্ট জব্দ করে। রবিউল ইসলাম অপু ওই গ্রামের আবুল বাশার মুহুরি ও কুলসুম বেগমের ছেলে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম দমনে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্ত্র চালানে যুক্তরাষ্ট্রের অনুরোধ তাইওয়ানের কাছে নেই

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও পাসপোর্ট জব্দ

আপডেট সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬