ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধের অঙ্গীকার বিএনপির: শেখ ফরিদ আহমেদ মানিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে গত ১৭ বছরের দুর্নীতির ধারা বন্ধ করে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার সকালে হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের বর্ডারপুল এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সারা দেশের মতো হাইমচর উপজেলাকেও সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময়ই জনগণের কল্যাণে রাজনীতি করে। ধানের শীষ প্রতীকের বিজয় হলে মানুষের জীবনযাত্রার সব সংকট ও সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ।

পথসভা শেষে শেখ ফরিদ আহমেদ মানিক দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ আলগীর সওদাগর বাড়িতে এবং পরবর্তীতে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গাজীপুর ইউনিয়নের ভোটারদের সঙ্গে পৃথক দুটি উঠান বৈঠকে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তপথে দেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মী, ষড়যন্ত্রের আশঙ্কা

ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধের অঙ্গীকার বিএনপির: শেখ ফরিদ আহমেদ মানিক

আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬