ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কারাগারে ভুল মুক্তি: হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার, ডেপুটি জেলার বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে ফের গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এই ‘ভুল মুক্তির’ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে এবং কারা কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে একজন ডেপুটি জেলারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা আনিস মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮) জামিননামা ছাড়াই কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১৪-এর সিপিসি-১ ও সিপিসি-৩, টাঙ্গাইলের দুটি চৌকশ দল গত বুধবার রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেপ্তার করে। এর আগেও এই তিন আসামি হত্যাকাণ্ডের অভিযোগে র‍্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছিলেন।

কারা কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘ভুল মুক্তি’ হিসেবে স্বীকার করেছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, একটি প্রোডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, এই গাফিলতির দায়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বা ভিন্ন কোনো উদ্দেশ্যের সংশ্লিষ্টতা মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত না করায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে জটিলতা সৃষ্টি হয়। সময়মতো জানানো হলে আসামিদের আটক করা আরও সহজ হতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীর হত্যা: কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন

কারাগারে ভুল মুক্তি: হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার, ডেপুটি জেলার বরখাস্ত

আপডেট সময় : ০১:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬