ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু খালেদা জিয়া: জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান দেশবাসীর সেবার সুযোগ পেলে বাংলাদেশের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না, এবং এগুলো হবে সরকারি মেডিকেল কলেজ।” তিনি আরও বলেন, আল্লাহ যদি তাদের দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তবে ফেনীও তার প্রাপ্য মেডিকেল কলেজ পেয়ে গর্বিত হবে।

ফেনীবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে বাঁধের কারণে এখানকার মানুষ দুঃখ-কষ্টে আছেন, সেটি এখনও নির্মাণ হয়নি। তিনি আশ্বাস দেন যে, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে বের করা হবে। ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, “আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে।”

ফেনীর অর্থনৈতিক গুরুত্ব এবং এখানকার মানুষের অবদানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, এই জেলায় মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে এবং জেলার বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত আছেন। তিনি ফেনীবাসীকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, ফেনী স্টেডিয়ামকে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালের নির্বাচনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু খালেদা জিয়া: জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬