ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচদিন ধরে গ্যাস নেই: দুর্ভোগে ৫০ হাজার পরিবার, ক্ষোভে ফুঁসছে জনতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের অন্তত ৪০টি এলাকায় গত পাঁচদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০ হাজার গ্রাহক। শুভাঢ্যা খাল খননের সময় গ্যাসলাইনে ত্রুটি দেখা দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, যারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন।

ভুক্তভোগীরা জানান, গত রবিবার থেকে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি, ঝাউবাড়ি, পূর্ব শুভাঢ্যা, বৃহত্তর চুনকুটিয়ার ছয়টি এলাকা, কালীগঞ্জ, চরকালীগঞ্জ, গুদারাঘাট, খেজুরবাগ, পারগেন্ডারিয়া, মীরেরবাগ, ইকুরিয়া, হাসনাবাদসহ প্রায় ৪০টি এলাকার প্রায় তিন থেকে চার লাখ মানুষ গ্যাস পাচ্ছেন না। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না থেকে শুরু করে দৈনন্দিন সব কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুভাঢ্যা খাল খননকালে গ্যাসলাইনে সমস্যা তৈরি হয়। পাঁচদিন পেরিয়ে গেলেও এই ত্রুটি মেরামতের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বারবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জিনজিরা অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। তিতাস গ্যাসের জিনজিরা জোন-৫ কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে চাওয়ায় তাদের ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। গ্যাস সংযোগ চালু না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে তিতাস গ্যাস অফিসে হামলার মতো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বিমান বাহিনীর ড্রোন সরবরাহ করবে ট্রাম্পের ছেলেদের কোম্পানি

দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচদিন ধরে গ্যাস নেই: দুর্ভোগে ৫০ হাজার পরিবার, ক্ষোভে ফুঁসছে জনতা

আপডেট সময় : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬