ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর পথচলা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার সংগঠনটির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন, যার মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমের সূচনা হলো।

বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের রাজনীতিতে একজন অবিসংবাদিত নেতা হিসেবে সুপরিচিত। দেশের মাটি ও মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল, মুখ্য সমন্বয়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক ডা. এবি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাঙ্গীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডা. নাজলিন আহমেদ, ডা. জোনায়েদ পাটোয়ারী, রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডা. আমজাদ হোসেন, নিপা আক্তার, কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার, মো. সোলায়মান হাওলাদার প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর পথচলা শুরু

আপডেট সময় : ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬