ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নিয়োগের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিক শিক্ষকদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়ায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সাড়ে ১৪ হাজার প্রার্থী। আগামী রোববার সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন। নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা।

আন্দোলনকারী প্রার্থীরা জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল। ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসগুলোতে প্রয়োজনীয় সব নথিপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হলেও দীর্ঘ আড়াই মাস পার হয়ে যাওয়ার পরও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এর ফলে অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

প্রার্থীরা আরও অভিযোগ করেন, গত ১ মার্চের মধ্যে সব ধরনের সনদ যাচাই ও পরিচিতি পর্ব শেষ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষের এই ধীরগতির কারণে তারা পরিবারসহ আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়েছেন। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তারা এখন রাজপথে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

নিয়োগের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিক শিক্ষকদের

আপডেট সময় : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬