ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সাগরিকায় শান্ত-লিটনের ব্যাটে কাটল দীর্ঘ রানখরা, স্বস্তিতে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তপ্ত রোদ আর অসহ্য গরমকে উপেক্ষা করে দারুণ লড়াই উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দীর্ঘদিনের রানখরা কাটিয়ে এই দুই ব্যাটারের চওড়া ব্যাটে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। প্রায় ২৫ মাস পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন অধিনায়ক শান্ত, অন্যদিকে দীর্ঘ বিরতির পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।

ম্যাচ চলাকালীন চট্টগ্রামের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে আর্দ্রতাও ছিল বেশ চড়া। এমন প্রতিকূল পরিবেশে ক্রিজে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। সবশেষ ২০২৪ সালে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন শান্ত। এরপর টানা ২০ ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে গতকাল ১০৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি।

শান্তকে যোগ্য সঙ্গ দেওয়া লিটন দাসও ছিলেন ছন্দে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ১৯টি ইনিংস পার হলেও কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। অবশেষে ২৯ মাসের অপেক্ষা শেষে ৭৬ রানের নান্দনিক এক ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন এই ডানহাতি ব্যাটার। যদিও সেঞ্চুরির সুযোগ ছিল, তবে বড় স্কোরের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

সাগরিকায় শান্ত-লিটনের ব্যাটে কাটল দীর্ঘ রানখরা, স্বস্তিতে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬