ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: জনসভায় জনতার ঢল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার মাটিতে জনসভায় যোগ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গভীর রাতে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এর আগে সন্ধ্যায় তিনি নওগাঁ শহরের এটিম মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখেন।

প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে যায়, যা উৎসবের আবহ তৈরি করে। জনসভার নির্ধারিত সময়ের অনেক আগেই আলতাফুন্নেছা খেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে, যা তারেক রহমানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থনকেই নির্দেশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: জনসভায় জনতার ঢল

আপডেট সময় : ১১:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬