ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম-১২ আসনে নাটকীয় মোড়: এলডিপি প্রার্থীর নির্বাচন প্রত্যাহার, জামায়াতকে সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১১ দলীয় জোটের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন এসেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী এম. ইয়াকুব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলমকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নগরীর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম. ইয়াকুব আলী এই ঘোষণা দেন। এর আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এম. ইয়াকুব আলীকে চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন দেওয়া হলেও, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলমই এখন এই জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে এম. ইয়াকুব আলী জানান, মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতীক চূড়ান্তকরণে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচনী প্রচারণা শুরু করা সম্ভব হয়নি, যা মূল্যবান সময় নষ্ট করেছে এবং অল্প সময়ে কার্যকরভাবে প্রচার কার্যক্রম চালানো কঠিন করে তুলেছে। এছাড়া, ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয়ও তার এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং এলডিপির সকল স্তরের নেতাকর্মীদের জোট প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, এলডিপি জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে পারে। এম. ইয়াকুব আলীর এই ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

চট্টগ্রাম-১২ আসনে নাটকীয় মোড়: এলডিপি প্রার্থীর নির্বাচন প্রত্যাহার, জামায়াতকে সমর্থন

আপডেট সময় : ১১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬