ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফেনীতে জামায়াতের স্বাগত মিছিল, ডা. শফিকুর রহমানের সমাবেশ ঘিরে তৎপরতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতের উদ্যোগে শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মিছিলের মাধ্যমে দল ও জোটের আসন্ন নির্বাচনী সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল আউয়াল বক্তব্য রাখেন। তিনি আগামীকাল ফেনী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ডা. শফিকুর রহমানের ফেনী আগমনকে স্বাগত জানান। এছাড়া, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে আসন্ন নির্বাচনে জোট প্রার্থীর পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

ফেনীতে জামায়াতের স্বাগত মিছিল, ডা. শফিকুর রহমানের সমাবেশ ঘিরে তৎপরতা

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬