ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে প্রতিশ্রুতি তারেক রহমানের: নওগাঁয় ভোট চাইলেন ধানের শীষে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় এক জনসভায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপট ও পরিবর্তনের গুরুত্ব ভুলে গেলে চলবে না। সে সময়ে যারা স্বজন হারিয়েছেন, আহত বা পঙ্গু হয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্ভব হয়েছে। দীর্ঘ ১৭ বছর দেশে স্বৈরাচারী শাসন চলেছে, যাদের অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর এই নির্বাচন এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর এবং এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

১৭ বছর দেশের বাইরে থাকার পর ফিরে এসে চারদিকে কেবল সমস্যা আর দাবির চিত্র দেখে তিনি প্রশ্ন তোলেন, বিগত ১৭ বছরে দেশে আসলে কী কাজ হয়েছে? স্থানীয় বিএনপি প্রার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নওগাঁসহ এই অঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করার মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন নিশ্চিত করেছিলেন। এই জনপদের মানুষের মূল পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন।

তারেক রহমান আরও বলেন, নওগাঁয় ধান, শাকসবজি এবং আম উৎপাদন হয়। এসব উৎপাদনে কৃষকদের খরচ যেন কম হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেক পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা এবং কৃষি ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

দেশের খেলাধুলার উন্নয়নে স্কুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধির ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সন। এছাড়াও মুসলিম ধর্মাবলম্বী ইমাম, মোয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা করার কথাও বলেন। ভোটারদের প্রতি তার আহ্বান ছিল, তাহাজ্জতের নামাজ আদায় করে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দিতে, যাতে কোনো মহল ভোট ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা সফল করতে না পারে।

দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান রাজশাহীর জনসভা শেষে সড়কপথে নওগাঁয় এসে পৌঁছান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সভাস্থলসহ পুরো শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ব্যাপক জনসমাগমের কারণে সভাস্থলে পৌঁছতে তাকে কিছুটা বেগ পেতে হয়। রাস্তার দুই পাশে নেতাকর্মী ও উৎসুক জনতা এক নজর তারেক রহমানকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। এতে নিরাপত্তা কর্মীদেরও হিমশিম খেতে হয়। এটিএম মাঠ ও এর আশপাশের এলাকায় নওগাঁ জেলার ১১টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

সভায় নওগাঁ জেলার ৬টি এবং জয়পুরহাট জেলার ২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। প্রার্থীরা হলেন, নওগাঁ-১ মুস্তাফিজুর রহমান, নওগাঁ-২ শামসুজোহা খান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধুলু ও নওগাঁ-৬ রেজাউল ইসলাম রেজু এবং জয়পুরহাট-১ আব্দুল বারী, জয়পুরহাট-২ মাসুদ রানা। তিনি এই আট প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, তারা জনগণের পাশেই থাকবেন এবং জনগণের জন্যই কাজ করবেন।

নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় বিএনপির সহকারী সমবায় সম্পাদক মো. নজমুল হক সনি, জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ গোলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ শহর বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান, জেলা মহিলা দলের আহ্বায়ক সামিনা পারভীন পলি, কৃষক দলের সদস্যসচিব এটিএম ফিরোজ দুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আযম টুটুল, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান এবং নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট: দাম না বাড়লেও সরবরাহ কম

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে প্রতিশ্রুতি তারেক রহমানের: নওগাঁয় ভোট চাইলেন ধানের শীষে

আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬