ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ক্ষমতায় গেলে নারী নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেট পেলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়েদের স্বার্থ রক্ষায় তার দল অঙ্গীকারবদ্ধ। যারা এর বিরোধিতা করে, তারা দেশ ও জনগণের ভালো চায় না।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির তার বক্তব্যে কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ বিষয়ে অনেকে ভুল বুঝে অপপ্রচার চালাচ্ছে যে, তার দল নাকি মায়েদের ঘরবন্দী করতে চায়। ডা. শফিকুর রহমান দাবি করেন, যারা এ ধরনের অপপ্রচার করছে, তারাই প্রকৃতপক্ষে মায়েদের অকল্যাণ চায়।

বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া দলগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তার দল বেকার তৈরি করবে না; বরং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ ভিক্ষা বা ভাতা নয়, কাজ চায়।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে জামায়াত আমির বলেন, তিনি হাজার হাজার শহীদ ও আহত যোদ্ধার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করা নৈতিক দায়িত্ব। তিনি হুঁশিয়ারি দেন, যদি তা না পারা যায়, তবে ফ্যাসিবাদ ও দাসত্ববাদের বিরুদ্ধে জীবন দেওয়া শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ সকল শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তিনি এ ধরনের ঘটনা ঘটতে দেবেন না বলে জানান।

শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদিসহ সকল শহীদের হত্যার বিচার দাবি করে তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের গর্হিত কাজ করার সাহস না পায়।

জামায়াত আমির তার বক্তব্যে পল্লবী–রূপনগর এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, জনগণ তার দলকে নির্বাচিত করলে এসব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, দেশকে একটি আদর্শ রাষ্ট্রে রূপান্তরের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের অঙ্গীকার।

ডা. শফিকুর রহমান দাবি করেন, মিরপুরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকের মন খারাপ হয়ে গেছে, তাই তার দলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তবে ভোটাররা জামায়াতে ইসলামীর আদর্শ সম্পর্কে অবগত বলে তিনি জানান। তিনি বলেন, বাস্তবতা হলো—সারাদেশেই জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এবার দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের পাশে থেকে সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করার প্রত্যাশা তার দলের।

সভায় তিনি ঢাকা–১৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা–১৬ আসনের পরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং আসন সদস্য-সচিব আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন—১১ দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে এনসিপি ঢাকা মহানগরীর আহ্বায়ক আদিব আরিফ, কাজী আসাফউদ্দোলা, এবি পার্টির ইঞ্জিনিয়ার গাজী সাবের আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি আজীজুর রহমান, মুফতি মাওলানা আহসান উল্লাহ কাসেমী, খেলাফত মজলিশ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ঢাকা–১৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান, সাবেক সেনা কর্মকর্তা বি. জে. জিয়া ও মেজর সাহিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানায় উত্তেজনা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মারধর করল ছাত্রদল

ক্ষমতায় গেলে নারী নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬