সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় বুধবার দুপুরে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আবুল কালাম চৌধুরীকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























