ক্ষমতায় গেলে দেশে ইসলামী আইন চালু করা হবে কি না, সেই সিদ্ধান্ত সংসদ নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি নন, বরং সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ডা. শফিকুর রহমান বলেন, যদি দেশের উন্নতির জন্য ইসলামী আইন অপরিহার্য হয়, তবেই সংসদ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। জামায়াতের শীর্ষ নেতারা দেশ ইসলামী আইন দ্বারা পরিচালিত হোক—এমন মন্তব্য করেছেন কিনা, এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও যোগ করেন, ‘আমরা বর্তমান দেশের প্রচলিত আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।’ তার এই মন্তব্য দলের ভবিষ্যৎ নীতি নির্ধারণে জনমত ও সংসদীয় প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 
























