ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নুরের বিরুদ্ধে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দশমিনা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকুরুজ্জামান বাদল এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফকুরুজ্জামান বাদল অভিযোগ করেন, নুরুল হক নুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য ইসরায়েলের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান। বাদল আরও বলেন, গত ৫ই আগস্টের পর বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য করে নুর কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। এই অর্থ তিনি আসন্ন নির্বাচনে ব্যয় করছেন এবং বিএনপির নেতাকর্মীদের কালো টাকার প্রলোভন দেখিয়ে তার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন।

অভিযোগে আরও বলা হয়, নুরের পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানালে বিএনপির নেতাদের রাজনীতিচ্যুত করা এবং মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নুরুল হক নুরের অনুসারীরা গলাচিপা-দশমিনায় ঘোড়া প্রতীকের অসংখ্য নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও হামলা চালিয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও হয়েছে বলে তিনি দাবি করেন।

মো. ফকুরুজ্জামান বাদল আরও দাবি করেন, নুরের সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের লোকজনের ওপর হামলা চালিয়ে উল্টো মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হাসান মামুনের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নুরুল হক নুর নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র ঢুকিয়ে বহিরাগত লোকজন দিয়ে রাত-বিরাতে অস্ত্রের মহড়া দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক এলামুল হক রতনসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নুরের বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬