ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সংঘাত: ধানের শীষের প্রার্থীসহ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ জানুয়ারি রাতে ভালুকা মডেল থানায় ১৯১ জনকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে এবং ১৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এই মামলা দুটি রুজু করা হয়।

আতিকুল ইসলাম ও আমান উল্যাহ নামের দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি (নম্বর-৩৩ ও ৩৪) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম তার হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। অভিযোগ উঠেছে, এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর নির্দেশে তার কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারে বাধা দেয়। তারা স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করে এবং ৬-৭ জন কর্মীকে মারধর করে আহত করে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

একই দিন সন্ধ্যায় সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে ধানের শীষের কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই হামলায় তিনজন কর্মী আহত হন এবং ৭-৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি মোট চারটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, বিএনপির দলীয় প্রার্থীর পক্ষের দায়ের করা একটি মামলার একজন আসামিকে ধানের শীষের কর্মীরা আটক করে থানায় সোপর্দ করেন। ওই আসামি গুরুতর অসুস্থ থাকায় বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সংঘাত: ধানের শীষের প্রার্থীসহ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬