ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের কঠোর সতর্কতা: সন্ত্রাসী হামলা ও অপহরণের উচ্চ ঝুঁকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিরাপত্তাজনিত উদ্বেগ উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হালনাগাদ করা এক ভ্রমণ সতর্কতায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা জারি করেছে, যেখানে অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের উচ্চ ঝুঁকির কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানে ক্রমবর্ধমান অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা এবং অপহরণের ঝুঁকির কারণে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। এ কারণে দেশটিকে ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন’ (লেভেল-৩) শ্রেণিতে রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে যেকোনো মুহূর্তে পূর্ব সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনগুলোকে চিহ্নিত করা হয়েছে।

বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু এলাকাকে সর্বোচ্চ সতর্কতা স্তর ‘ভ্রমণ করবেন না’ (লেভেল-৪) শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় মার্কিন নাগরিকদের কোনো পরিস্থিতিতেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, উল্লেখিত অঞ্চলে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এই নির্দেশনা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করেছে যে, পাকিস্তানে অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভে অংশ নেওয়া আইনত দণ্ডনীয়। অতীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, লেভেল-৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় এবং ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেয়। অন্যদিকে, লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের কঠোর সতর্কতা: সন্ত্রাসী হামলা ও অপহরণের উচ্চ ঝুঁকি

আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬