ফ্রান্সের প্যারিসে মাদক চোরাকারবারিদের ধরতে গিয়ে অভাবনীয় এক ঘটনার মুখোমুখি হয়েছে পুলিশ। প্যারিসের শহরতলির একটি বাড়িতে মাদকের সন্ধানে তল্লাশি চালানোর সময় বিশ্ববিখ্যাত স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর একটি আসল চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। দেশটির প্রসিকিউটররা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচার সংক্রান্ত একটি নিয়মিত তদন্তের অংশ হিসেবে শাম্পিনি-সুর-মার্নে এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চলাকালে চিত্রকর্মটির পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা, কয়েক হাজার ইউরো এবং দামি পোশাক জব্দ করা হয়। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, উদ্ধারকৃত চিত্রকর্মটি পাবলো পিকাসোরই একটি মৌলিক সৃষ্টি।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি এবং অবৈধ মালামাল কেনাবেচার অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া চিত্রকর্মটি ঠিক কত বছর আগের এবং এর বর্তমান বাজারমূল্য কত, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 





















