ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরানের স্থিতিশীলতা অপরিহার্য: তুরস্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যসহ সামগ্রিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতির পাশাপাশি গাজা, সিরিয়া ও ইউক্রেন সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ইরানের যেকোনো ধরনের অস্থিতিশীলতা পার্শ্ববর্তী দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মধ্যপ্রাচ্যের বৃহত্তর স্বার্থে ইরানের স্থিতিশীলতা বজায় রাখা তুরস্কের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলী এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে নিবিড় পর্যালোচনা করা হয়।

আঞ্চলিক ইস্যুগুলোর মধ্যে গাজা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা।

এছাড়া সিরিয়া ও ইউক্রেনের চলমান সংকট নিরসনে তুরস্কের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি বজায় রাখতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরানের স্থিতিশীলতা অপরিহার্য: তুরস্ক

আপডেট সময় : ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬