ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনেই চলছে: ডিএমটিসিএল

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনেই মেট্রোরেল চলাচল করছে। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব নিয়ম-কানুন কঠোরভাবে মানা হচ্ছে, তাই যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আজ বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে সই করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম।

ডিএমটিসিএল জানায়, নিরাপত্তাসংক্রান্ত সব ধরনের বিধিবিধান মেনেই মেট্রোরেল চলছে। তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, মেট্রোরেলের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক এবং তদারকি দল সবসময় প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি ‘বিয়ারিং প্যাড’ খসে পড়ে একজন পথচারী নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে ওই নির্দিষ্ট জায়গায় মেট্রোরেল ধীর গতিতে চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান সীমান্তে যুদ্ধের দামামা: সামরিক শক্তিতে পাকিস্তানের ধারেকাছেও নেই আফগানিস্তান

মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনেই চলছে: ডিএমটিসিএল

আপডেট সময় : ০৭:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫