ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার

সরকার মোট ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এদের মধ্যে ২৩ জনের নাম গেজেটে একাধিকবার (দ্বৈত) এসেছিল এবং বাকি ১০৫ জন আন্দোলনে আহত হননি বা সরাসরি সম্পৃক্ত ছিলেন না।

আজ বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যে তালিকা মন্ত্রণালয় আগে প্রকাশ করেছিল, তা যাচাই করে দেখা গেছে, তালিকাভুক্ত কিছু ব্যক্তি আসলে আহত নন, কেউ কেউ আন্দোলনে সম্পৃক্ত থেকেও আহত হননি এবং কয়েকজনের নাম একাধিক গেজেটে প্রকাশিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে এবং জেলা কমিটিগুলোর সুপারিশের ওপর ভিত্তি করে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সরকার জুলাই অভ্যুত্থানে আহতদের আঘাতের ধরন অনুযায়ী ‘ক’, ‘খ’ এবং ‘গ’—এই তিনটি শ্রেণিতে ভাগ করে সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। পরে ২৭ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহত ৪৯৩ জন ও ‘ক’ শ্রেণির গুরুতর আহত ৯০৮ জনসহ মোট ১,৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়। এরপর ৪ মার্চ বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকা এবং পরবর্তী সময়ে ‘গ’ শ্রেণির আরও ১,২৪২ জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট আকারে প্রকাশ করে সরকার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান সীমান্তে যুদ্ধের দামামা: সামরিক শক্তিতে পাকিস্তানের ধারেকাছেও নেই আফগানিস্তান

১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার

আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫