ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। জেলার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং সিভিল জজ মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই নোটিশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ২৯ জানুয়ারির মধ্যে হাফিজ ইব্রাহিমকে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উক্ত নোটিশের লিখিত জবাব দাখিল করতে হবে। কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে মো. নুর ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কর্মীরা দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বিএনপি প্রার্থীর সমর্থকরা তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং ভয়-ভীতি প্রদর্শন করে। এই ঘটনাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা জেলায় এই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জবি টিএসসি আধুনিকায়নে গাছের গোঁড়ায় কংক্রিট: শিক্ষার্থীদের উদ্বেগ, ক্ষতিপূরণের আশ্বাস প্রক্টরের

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে শোকজ

আপডেট সময় : ০৩:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬