ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রেদওয়ান রনির ‘দম’ ছবিতে নিশোর নায়িকা হচ্ছেন মেহজাবীন, বাদ পড়ছেন পূজা?

মেহজাবীন চৌধুরীর দীর্ঘ ও সফল ক্যারিয়ার এবং গোছানো প্রেমের সম্পর্কের কারণে তাকে নিয়ে তেমন কোনো গুঞ্জন কখনোই সেভাবে দানা বাঁধেনি। একজন নায়িকা হিসেবে এটা তার জন্য কিছুটা হতাশার কারণ হলেও হতে পারে।

তবে সম্প্রতি তাকে নিয়ে একটি বড় গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আফরান নিশোর নতুন একটি সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে মেহজাবীনকে। ছবিটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি, যার হাত ধরেই শরিফুল রাজ ও নাজিফা তুষির মতো তারকারা সিনেমায় এসেছিলেন।

নাটকের জগতে শীর্ষ অবস্থানে থাকার সময়েই মেহজাবীন হঠাৎ করেই বিরতি নিয়েছিলেন, যা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল। তিনি দেখিয়েছেন যে, অমন জনপ্রিয়তা থেকেও সিনেমায় ঝাঁপ দেওয়া যায়। তিনি দিয়েছেনও এবং সফলতাও পেয়েছেন, যদিও সেটা বাণিজ্যিক ধারার নয়, বরং উৎসবকেন্দ্রিক। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা দুটি নিয়ে তিনি বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন, যা তার প্রায় ২০ বছরের নাটকের ক্যারিয়ারেও সম্ভব হয়নি।

তবে কিছুটা হতাশার বিষয় ছিল যে, পরপর দুটি সিনেমা মুক্তির পর বিয়ে করে মেহজাবীন যেন কিছুটা থমকে গিয়েছিলেন। অনেকেই তখন ভাবছিলেন, মৌ বা বিপাশার মতো মেহজাবীনও বুঝি এবার সংসারে থিতু হয়ে গেলেন! জয়া আহসানের মতো করে বুঝি তার আর এগোনো হলো না!

কিন্তু সেইসব ধারণা ভুল প্রমাণ করে তিনি তৃতীয় সিনেমার গুঞ্জন নিয়ে হাজির হলেন। জোরালোভাবে শোনা যাচ্ছে, তার নতুন সিনেমার নাম ‘দম’। এতে তিনি সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ও আফরান নিশোর মতো অভিনেতাদের পাচ্ছেন। অস্বস্তির বিষয় হলো, এই একই সিনেমায় এর আগে পূজা চেরীর নাম শোনা গিয়েছিল। ফলে নতুন গুঞ্জন হলো, পূজা কি বাদ পড়ছেন আর মেহজাবীন সেই জায়গায় আসছেন?

অবশ্য এই গুঞ্জন বা প্রশ্নগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেউই মুখ খুলছেন না। তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, রেদওয়ান রনির ‘দম’ সিনেমার নায়িকা মেহজাবীনই হচ্ছেন। অনেকেই বলছেন, ১০ বছর পর যে নির্মাতা সিনেমায় ফিরছেন, তার জন্য মেহজাবীনের মতো একজন শক্তিশালী অভিনেত্রী সত্যিই জরুরি।

এমনটিও হতে পারে যে, মেহজাবীনের কারণেই হয়তো আগে থেকে ঠিক হয়ে থাকা পূজা চেরী বাদ পড়ছেন। আর এই তথ্য যদি পূজা নিজে ফাঁস করে দেন, তবে সিনেমার শুরুতেই একটা গোলমাল বেধে যেতে পারে, এটাও প্রায় নিশ্চিত।

এই সবকিছুর সমাধান হয়তো আজই (২৯ অক্টোবর) বিকেলের মধ্যেই প্রকাশ্যে আসবে। রাজধানীর গুলশানে ‘দম’ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করা যাচ্ছে, সেখানেই রনি ও তার দল সিনেমাটি নিয়ে ওঠা সব গুঞ্জনের জবাব দেবেন এবং মুক্তির পরিকল্পনাও জানাবেন।

এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি—এই তিনটি প্রযোজনা সংস্থা যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এর আগে এই তিন প্রতিষ্ঠান মিলে ‘সুড়ঙ্গ’, ‘দাগী’ ও ‘তুফান’-এর মতো সিনেমা বানিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘দম’।

রেদওয়ান রনি আগেই জানিয়েছিলেন, “‘দম’ হলো একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম, যার ভেতরের শক্তি দর্শকদেরও নাড়া দেবে। এই সিনেমায় আমি সেই অনুপ্রেরণার গল্পটাই বলব।”

গত সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ চলছে।

এটি হবে রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। তার প্রথম সিনেমা ‘চোরাবালি’ (২০১২) জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। এরপর তিনি ‘আইসক্রিম’ (২০১৬) নির্মাণ করেন। আর এবার তিনি ‘দম’ (২০২৬) নিয়ে আসছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান সীমান্তে যুদ্ধের দামামা: সামরিক শক্তিতে পাকিস্তানের ধারেকাছেও নেই আফগানিস্তান

রেদওয়ান রনির ‘দম’ ছবিতে নিশোর নায়িকা হচ্ছেন মেহজাবীন, বাদ পড়ছেন পূজা?

আপডেট সময় : ০৩:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫